আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ ফেব্রুয়ারি, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা চার ও আট। গুরুত্বপূর্ণ দিন শনি ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক যোগাযোগ শুভ। কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। দাম্পত্য কলহের অবসান হবে। যাবতীয় কেনাকাটা শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে বকেয়া কমিশনের বিষয়ে সুরাহা হতে পারে। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। দূরের যাত্রা শুভ।মিথুন: ২২ মে—২১ জুন): শিক্ষার্থীদের কেউ কেউ বিভিন্ন প্রতিযোগিতমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। কোনো আইনি সমস্যার নিষ্পত্তি হতে পারে।কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো নতুন চুক্তি সম্পাদনের জন্য দিনটি বিশেষ শুভ। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): কর্মস্থলে আপনার বিচক্ষণতার কারণে বড় ধরনের আর্থিক বিপর্যয় এড়ানো সম্ভব হবে। পাওনা আদায়ে তত্পর হোন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। পাওনা আদায়ে তত্পর হোন। ব্যবসায়ে তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হবেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পেতে পারেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। কর্মস্থলে কেউ আপনাকে ভুল তথ্য দিতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): কর্মস্থলে আজ একাধিক সুযোগ আসতে পারে। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে সহজ শর্তে ব্যবসায়ের প্রস্তাব পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। যানবাহন ব্যবহারে সতর্ক থাকুন।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন। রাজনৈতিক তত্পরতা শুভ। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হবে। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। যৌথ ব্যবসায়ে মতপার্থক্য দেখা দিতে পারে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। যাবতীয় কেনাকাটা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): শিক্ষার্থীদের কারও কারও ভর্তিসংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।