আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ ফেব্রুয়ারি, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে, আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক লেনদেন শুভ। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রেমের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে—২১ জুন): কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। বৈদেশিক বাণিজ্যে বকেয়া কমিশনের বিষয়ে নিষ্পত্তি হতে পারে। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।কর্কট (২২ জুন—২২ জুলাই): কাজের প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। আপনি একজন সংগীত শিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। ব্যবসায়িক লেনদেন শুভ। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। বিপরীত লিঙ্গের কেউ আপনার নামে কুত্সা রটনা করতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। আজ কারও প্রেমের প্রস্তাবে সাড়া দিতে হতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য পুরস্কৃত হতে পারেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। পরিবারের মুরব্বি কারও রোগমুক্তি ঘটতে পারে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।কুম্ভ (২১ জানুয়াুরি—১৮ ফেব্রুয়ারি): শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। ব্যবসায়ে অংশীদারের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। বেকারদের কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): সৃজনশীল পেশায় উপার্জন বৃদ্ধি পাবে। প্রেমের ব্যাপারে অন্যের অযাচিত হস্তক্ষেপ সার্বিক পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।