আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ ফেব্রুয়ারি, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে, আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শক্র ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রিয়জনের সঙ্গে মতবিরোধের অবসান হবে। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। শিক্ষার্থীদের কারও কারও ভর্তিসংক্রান্ত সুশ্চিন্তার অবসান হবে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। প্রবাসী আত্মীয়ের ব্যাপারে কোনো সুখবর পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মিথুন (২২ মে—২১ জুন): শিক্ষা ক্ষেত্রে বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। কর্কট (২২ জুন—২২ জুলাই): চাকরিতে কারও কারও ওপর আরোপিত শাস্তি মওকুফের সম্ভাবনা আছে। ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে একাধিক শুভ যোগাযোগ ঘটতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে তত্পর হোন। কৃষিজীবীদের জন্য দিনটি শুভ। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। রোমন্স ও বিনোদন শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হবে। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। লেখালেখির জন্য পুরস্কৃত হতে পারেন।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়ে মূলধনের অভাব দূর হবে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। কেনাকাটায় লাভবান হবেন।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): কর্মস্থলে প্রভাবশালী কারও সহযোগিতা পাবেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): শিক্ষার্থীদের কেউ কেউ শিক্ষা সফরের সুযোগ পাবেন। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সফল হতে পারে। আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্যের সম্ভাবনা আছে। যৌথ ব্যবসায়ে মতপার্থক্য দেখা দিতে পারে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। আজ কারও প্রেমের প্রস্তাবে সাড়া দিতে হতে পারে।