আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ ফেব্রুয়ারি, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৭। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): দিনের শুরুতেই প্রবাসী আত্মীয়ের ব্যাপারে সুখবর পাওয়ার সম্ভাবনা আছে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন। বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পেশা পরিবর্তনের সম্ভাবনা আছে।মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। কর্কট (২২ জুন—২২ জুলাই): শিল্প—সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের প্রস্তাব আসতে পারে। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): শিক্ষার্থীদের কারও কারও পরীক্ষাসংক্রান্ত দুশ্চিন্তার অবসান হবে। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। যৌতুকের কারণে বিয়ের আলোচনা পিছিয়ে যেতে পারে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক লেনদেনে লাভবান হবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আজ কারও প্রেমের প্রস্তাবে সাড়া দিতে হতে পারে। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কর্মস্থলে আজ কোনো জটিল কাজে সাফল্য অর্জিত হতে পারে। বেকারদের কেউ কেউ আজ চাকরির নিয়োগপত্র হাতে পাবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অধস্তনদের ওপর ছেড়ে দেওয়া উচিত হবে না। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): শিক্ষার্থীদের কেউ কেউ সহপাঠীর কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। আর্থিক লেনদেন শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগাতে পারে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): কর্মস্থলে অন্যের কাজে হস্তক্ষেপ করা উচিত হবে না। বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়ে ভালো চাকরি পাবেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ফটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। বিপরীত লিঙ্গের কেউ আপনার নামে কুত্সা রটনা করতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): বিদেশ যাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। দাম্পত্য কলহের অবসান হবে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।