আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ ফেব্রুয়ারি, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রবিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে মতের অমিল দেখা দিতে পারে। চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগাতে পারে। বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বৈদেশিক যোগাযোগ শুভ। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে বিরোধ এড়িয়ে চলুন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। মিথুন (২২ মে—২১ জুন): শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কর্কট (২২ জুন—২২ জুলাই): সৃজনশীল পেশায় প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ে মূলধনের অভাব দূর হবে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রেমের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বৈদেশিক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। সৃজনশীল পেশায় উপার্জন বৃদ্ধি পেতে পারে। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বৈদেশিক যোগাযোগ শুভ। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। ফটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরুব্বির পরামর্শ ফলপ্রসূ হতে পারে। পরকীয়ার অপবাদ ঘুচবে। যাবতীয় কেনাকাটা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে অন্যের সঙ্গে বিরোধ এড়িয়ে চলুন। ব্যবসায়ে প্রতিপক্ষের একচেটিয়া প্রাধান্য খর্ব হবে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন।