আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ ফেব্রুয়ারি, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়ে ভালো চাকরি পাবেন। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। ব্যবসায়িক লেনদেন শুভ। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হবে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সফল হতে পারে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। মিথুন (২২ মে—২১ জুন): শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। কর্কট (২২ জুন—২২ জুলাই): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পাবেন। ব্যবসায়ে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। বেকারদের জন্য দিনটি শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে অন্যের কাজে হস্তক্ষেপ করা উচিত হবে না। যৌথ বিনিয়োগে লাভবান হবেন। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। দূরের যাত্রা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): প্রিয়জনের সঙ্গে মতবিরোধের অবসান হবে। শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হতে পারে। জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরুব্বির পরামর্শ গ্রহণ করে উপকৃত হবেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। রোমান্স ও বিনোদন শুভ। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পাওনা আদায়ে তত্পর হোন। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হবে। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। বিদেশ যাত্রায় আকস্মিক সুযোগ আসতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। সংগীতশিল্পীদের কেউ কেউ আজ নতুন গানের অ্যালবামের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। দূরের যাত্রা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমিক বা প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।