আপনার রাশিফল
৫ মার্চ, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে অপরিচিত কারও কাছ থেকে অপ্রত্যাশিত সহযোগিতা পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পাবেন। দূরের যাত্রা শুভ। বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। দূর থেকে পাওয়া কোনো তথ্য আপনার সার্বিক কর্মকাণ্ডের জন্য সহায়ক হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। কর্কট (২২ জুন—২২ জুলাই): প্রিয়জনের সঙ্গে মতবিরোধের অবসান হবে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। দূরের যাত্রা শুভ। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হবে। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। রাজনৈতিক তত্পরতা শুভ। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। বাড়িতে আজ কোনো বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য স্বীকৃতি পেতে পারেন। শিল্পকলাধর্মী কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে আপনার বিচক্ষণতার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হবে। শিক্ষার্থীদের কারও কারও শিক্ষা সফরের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে সুখবর পেতে পারেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। কারও প্রেমের প্রস্তাবে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন।