আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ মার্চ, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৬ । গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শুক্রবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পাবেন। রোমান্স ও বিনোদন শুভ। বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশযাত্রার ক্ষেত্রে প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আর্থিক লেনদেন শুভ। মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। কর্কট (২২ জুন—২২ জুলাই): চাকরিতে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে নতুন সম্পর্কের সূচনা হতে পারে। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হবে। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা পাবেন। ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। বেকারদের কেউ কেউ আজ চাকরির নিয়োগপত্র হাতে পাবেন। রোমান্স ও বিনোদন শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): শিক্ষার্থীদের কেউ কেউ সহপাঠীর কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): কর্মস্থলে তথ্য বিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। বিদেশযাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্পত্তি পাবেন। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): তথ্যবিভ্রাটের কারণে কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায় হবে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। নতুন কাজে হাত দিয়ে তাত্ক্ষণিক সাফল্য পেতে পারেন। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে।