আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ মার্চ, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরব্বির পরামর্শ গ্রহণ করতে পারেন। শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। কর্মস্থলে সহকর্মীর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। মিথুন (২২ মে—২১ জুন): শিক্ষার্থীদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। কর্কট (২২ জুন—২২ জুলাই): শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে হুট করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কর্মস্থলে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাত্ ঘটতে পারে। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): শিক্ষার্থীদের কারও কারও বৈদেশিক বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। আর্থিক লেনদেন শুভ। বন্ধুবান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): কর্মস্থলে আপনার বিচক্ষণতার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হবে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। রাজনৈতিক তত্পরতা শুভ। দাম্পত্য সমস্যার সমাধান হতে পারে। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়ে নতুন পণ্য বিপণনের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হবেন। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। কোনো পারিবারিক ঘটনা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। আর্থিক লেনদেনে প্রতারণার ঘটনা ঘটতে পারে। দূরের যাত্রা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। সংগীতশিল্পীদের কেউ কেউ বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।