আপনার রাশিফল
১০ মার্চ, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপ নি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ। বৃষ (২১ এপ্রিল—২১ মে): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হবেন। বিদেশ যাত্রায় ঘনিষ্ঠ আত্মীয়ের সহযোগিতা পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মিথুন (২২ মে—২১ জুন): শিক্ষার্থীদের কেউ কেউ সহপাঠীর কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। ব্যবসায়িক গোপনীয়তা বজায় রাখুন। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। কোনো আইনি জটিলতার নিষ্পত্তি হতে পারে।কর্কট (২২ জুন—২২ জুলাই): শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্যের সম্ভাবনা আছে। পাওনা আদায়ে তত্পর হোন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। দূরের যাত্রা শুভ। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন ঘটতে পারে। চাকরিতে কেউ কেউ প্রশিক্ষণের সুযোগ পাবেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। নতুন চাকরিতে যোগদান করে কেউ কেউ আশাহত হতে পারেন। পাওয়া আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে তত্পর হোন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। প্রাক্তন প্রেমিক প্রেমিকার সঙ্গে নতুন করে সম্পর্কের সূচনা হতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। বৈদেশিক যোগাযোগ শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।