আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ মার্চ, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। আর্থিক বিষয়ে আজ কাউকে প্রতিশ্রুতি দেওয়া উচিত হবে না। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। রাজনৈতিক তত্পরতা শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): কৃষিজীবীদের জন্য দিনটি বিশেষ শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। অসত্ সঙ্গীর কারণে অর্থনাশের আশঙ্কা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মিথুন (২২ মে—২১ জুন): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। জোরালো কোনো কারণ ছাড়াই প্রিয়জন আপনাকে ভুল বুঝতে পারে। আর্থিক লেনদেন শুভ।কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে সহজ শর্তে ব্যবসায়ের প্রস্তাব পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। বেকারদের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে সফল হবেন।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে আপনার বিচক্ষণতার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হবে। প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। বেকারদের কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। দাম্পত্য কলহের অবসান হবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হবে। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হতে পারেন। বেকারদের কারও কারও খণ্ডকালীন চাকরিতে যোগদানের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের প্রস্তাবে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন। আর্থিক লেনদেন শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রেমের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): শিক্ষার্থীদের কারও কারও ভর্তি সংক্রান্ত জটিলতার অবসান হবে। ব্যবসায়ে গোপনীয়তা বজায় রাখুন। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।