আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ মার্চ, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৪। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রবিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): প্রবাসী আত্মীয়ের ব্যাপারে আজ কোনো সুখবর পেতে পারেন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। রাজনৈতিক তত্পরতা শুভ। দূরের যাত্রা সতর্ক থাকুন।বৃষ (২১ এপ্রিল—২১ মে): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে তত্পর হোন। মানসিক অস্থিরতা দূর হবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। দাম্পত্য কলহের অবসান হবে।কর্কট (২২ জুন—২২ জুলাই): শিল্পকলায় অবদানের জন্য স্বীকৃতি পেতে পারেন। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়ে অংশীদারের সঙ্গে মতবিরোধের অবসান হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে প্রতিপক্ষের অসাধু তত্পরতা ব্যর্থ হবে। বৈদেশিক যোগাযোগ শুভ। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। আর্থিক লেনদেনে লাভবান হবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): কর্মস্থলে কোনো বেফাঁস মন্তব্য করা উচিত হবে না। প্রেমিক বা প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের মুরুব্বি কারও রোগমুক্তি ঘটতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রেমের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। আর্থিক লেনদেনে লাভবান হবেন। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): কর্মস্থলে আপনার সাফল্য অনেককে ঈর্ষান্বিত করে তুলতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক লেনদেনে লাভবান হবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): শিক্ষার্থীদের কেউ কেউ সহপাঠীর কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হবে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে।