আপনার রাশিফল
১৪ মার্চ, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ঝুঁকিপূর্ণ ব্যবসায়ের প্রস্তাব প্রত্যাখ্যান করাই সমীচীন হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। কোনো পারিবারিক সমস্যার সমাধান হতে পারে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কর্মস্থলে অন্যের কাজে হস্তক্ষেপ করা উচিত হবে না। পেশাজীবীদের কারও কারও মক্কেলের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।মিথুন (২২ মে—২১ জুন): কর্মস্থলে অপ্রত্যাশিতভাবে অপরিচিত কারও সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়ে মূলধনের অভাব দূর হবে। অসত্ সঙ্গীর কারণে অর্থনাশের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনা সাময়িকভাবে স্থগিত হতে পারে।কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ। স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): সৃজনশীল কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হতে পারেন। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): কর্মস্থলে পুরোনো জটিলতার নিষ্পত্তি হবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ আজ চাকরির নিয়োগপত্র হাতে পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিক্ষার্থীদের কারও কারও ভর্তিসংক্রান্ত সমস্যার সমাধান হবে। ব্যবসায়ে লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। প্রেমের ক্ষেত্রে অন্যের সহযোগিতা পাবেন। অতিথি আপ্যায়নের ব্যয় বৃদ্ধি পেতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়িক লেনদেনে লাভবান হবেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আর্থিক বিষয়ে অন্যের আশ্বাসে নির্ভর করা উচিত হবে না। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।