আপনার রাশিফল
১৭ মার্চ, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে, আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শনিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়ে গোপনীয়তা বজায় রাখুন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পাবেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। মিথুন (২২ মে—২১ জুন): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার আগে বাজার পরিস্থিতি যাচাই করে দেখুন। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন। কর্কট (২২ জুন—২২ জুলাই): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): চাকরিতে কারও কারও ওপর আরোপিত শাস্তি মওকুফের সম্ভাবনা আছে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে গোপনীয়তা বজায় রাখুন। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টে.): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আসার সঞ্চার করবে। বেকারদের কেউ কেউ প্রভাবশালীদের সুপারিশে চাকরি পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। তুলা (২৪ সেপ্টে.—২৩ অক্টো.): দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্য অর্জিত হবে। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। সাহিত্যকর্মের জন্য সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। বৃশ্চিক (২৪ অক্টো.—২২ নভে.): জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। ধনু (২৩ নভে.—২১ ডিসে.): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। নতুন চাকরিতে যোগদান করে কেউ কেউ আশাহত হতে পারেন। বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। মকর (২২ ডিসে.—২০ জানু.): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে সাফল্যের দেখা পাবেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। দূরের যাত্রা শুভ। কুম্ভ (২১ জানু.—১৮ ফেব্রু.): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। মীন (১৯ ফেব্রু.—২০ মার্চ): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠ বন্ধু বাধা হয়ে দাঁড়াতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে।