আপনার রাশিফল
১৮ মার্চ, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে, আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। সন্তান-সন্ততির কেউ বাজে আড্ডায় সম্পৃক্ত হচ্ছে না—এ ব্যাপারে নিশ্চিত হোন। রোমান্স ও বিনোদন শুভ।মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। কৃষিজীবীদের জন্য দিনটি শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। কারও প্রেমের প্রস্তাবে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন। কর্কট (২২ জুন—২২ জুলাই): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যবসায়ে মূলধনের অভাব দূর হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রা শুভ। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। সম্পত্তির ভাগাভাগি নিয়ে সৃষ্ট পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আর্থিক লেনদেনে লাভবান হবেন। যাবতীয় কেনাকাটা শুভ। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টে.): কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে অংশীদার হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতে পারেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। তুলা (২৪ সেপ্টে.—২৩ অক্টো.): ব্যবসায়ে প্রতিপক্ষের অন্যায় আবদারও মেনে নিতে হতে পারে। কোনো অস্বাভাবিক ঘটনা আপনার যাবতীয় কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বৃশ্চিক (২৪ অক্টো.—২২ নভে.): দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্য অর্জনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সংগীত শিল্পীদের কারও কারও সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। ধনু (২৩ নভে.—২১ ডিসে.): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। নতুন কাজে সাফল্যের সম্ভাবনা আছে। পেশাজীবীদের কারও কারও প্রসার বৃদ্ধি পাবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মকর (২২ ডিসে.—২০ জানু.): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা, রোমান্স ও বিনোদন শুভ। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। কুম্ভ (২১ জানু.—১৮ ফেব্রু.): কৃষিজীবীদের জন্য দিনটি শুভ। ঝুঁকিপূর্ণ ব্যবসায়ে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। নতুন কোনো কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে অগ্রসর হোন। মীন (১৯ ফেব্রু.—২০ মার্চ): সামাজিক পরিমণ্ডলে সামান্য কথা কাটাকাটি থেকে বড় ধরনের ঝগড়া-বিবাদের সূত্রপাত হতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। দূরের যাত্রা শুভ। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।