আপনার রাশিফল
১৯ মার্চ, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে, আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৈদেশিক বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। যাবতীয় কেনাকাটা শুভ। বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ। মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়ে মন্দাভাব দূর হবে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কর্কট (২২ জুন—২২ জুলাই): সৃজনশীল কর্মকাণ্ডের জন্য বিদেশ থেকে সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। আর্থিক লেনদেনে লাভবান হবেন। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): প্রেমের ব্যাপারে অন্যের মতামতকে বেশি গুরুত্ব দেওয়া উচিত হবে না। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। রাজনৈতিক তত্পরতা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টে.): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ব্যাপারে অতি উত্সাহী হওয়া উচিত হবে না। অস্থাবর সম্পত্তি বিক্রির মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। তুলা (২৪ সেপ্টে.—২৩ অক্টো.): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বৃশ্চিক (২৪ অক্টো.—২২ নভে.): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারেধনু (২৩ নভে.—২১ ডিসে.): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। রাজনৈতিক যোগাযোগ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। মকর (২২ ডিসে.—২০ জানু.): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। বেকারদের কেউ কেউ অনৈতিক কাজে জড়িয়ে পড়তে পারেন। জমিজমা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। কুম্ভ (২১ জানু.—১৮ ফেব্রু.): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। সহকর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। সৃজনশীল কাজের জন্য সম্মানতা পেতে পারেন।মীন (১৯ ফেব্রু.—২০ মার্চ): শিক্ষার্থীদের কেউ কেউ শিক্ষা সফরের সুযোগ পাবেন। বৈষয়িক কাজে অন্যের সঙ্গে মতপার্থক্য দেখা দিতে পারে। ফটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হবেন। দাম্পত্য কলহের অবসন হতে পারে।