আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ মার্চ, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৩। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায়ের জন্য দিনের শুরুতেই উদ্যোগ নিন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। বেকারদের জন্য দিনটি শুভ।মিথুন (২২ মে—২১ জুন): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সফল হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।কর্কট (২২ জুন—২২ জুলাই): কোনো ঘনিষ্ঠ আত্মীয়ের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায় হতে পারে। দাম্পত্য কলহের অবসান হবে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠ কেউ বাধার সৃষ্টি করতে পারে। পরিবারের মুরব্বি কারও রোগমুক্তি ঘটতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): কর্মস্থলে তথ্য বিভ্রাটের কারণে সাময়িক জটিলতার সৃষ্টি হতে পারে। কৃষিজীবীদের জন্য দিনটি শুভ। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বেকারদের কেউ কেউ আজ চাকরির নিয়োগপত্র হাতে পাবেন। দূর থেকে পাওয়া কোনো তথ্য আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সহায়ক হবে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কেউ কেউ বিদেশ যাত্রার নামে প্রতারিত হতে পারেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য স্বীকৃতি পেতে পারেন।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হতে পারে। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। রোমান্স ও বিনোদন শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। পাওনা আদায়ে তৎপর হোন। পারিবারিক সমস্যার সমাধানে আপনাকে আজ ব্যস্ত থাকতে হবে। আর্থিক লেনদেন শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। খেলাধুলার জন্য পুরস্কার পাওয়ার সম্ভাবনা আছে।