আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ মার্চ, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। নতুন কোনো ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): শিক্ষার্থীদের কারও কারও পরীক্ষাসংক্রান্ত দুশ্চিন্তার অবসান হবে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায় প্রতিপক্ষের একচেটিয়া প্রাধান্য খর্ব হবে। চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। যৌতুকের কারণে বিয়ের আলোচনা পিছিয়ে যেতে পারে।কর্কট (২২ জুন—২২ জুলাই): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। আর্থিক লেনদেনে লাভবান হবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। তুচ্ছ বিষয় নিয়ে প্রেমিক-প্রেমিকার সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। প্রেমের ব্যাপারে ঘনিষ্ঠ কারও সহযোগিতা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): কর্মস্থলে অন্যকে সহায়তা করতে গিয়ে নিজের কাজে বিঘ্ন ঘটতে পারে। ভ্রমণ, অ্যাডভেঞ্চার কিংবা শিকারে যাওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। স্বাস্থ্যের প্রতি লক্ষ রাখুন।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): কাজের প্রয়োজনে কর্মস্থলে আজ আপনাকে কঠোর হতে হবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। ব্যবসায়ে বাকিতে লেনদেন করা থেকে বিরত থাকুন। দূরের যাত্রা শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): শিক্ষার্থীদের কারও কারও পরীক্ষাসংক্রান্ত দুশ্চিন্তার অবসান হবে। শিল্প-সংস্থাপনের কাজে ব্যাংক ঋণ প্রাপ্তির বিষয়টি চূড়ান্ত হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।