আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ মার্চ, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশ যাত্রায় আকস্মিক সুযোগ সৃষ্টি হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। তথ্যবিভ্রাটের কারণে কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন ঘটতে পারে। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্ক গড়ে উঠতে পারে। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।কর্কট (২২ জুন—২২ জুলাই): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়ে প্রতিপক্ষের একচেটিয়া প্রাধান্য খর্ব হবে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হবেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হতে পারে। প্রেমের ক্ষেত্রে কারও পরামর্শ গ্রহণ করে উপকৃত হতে পারেন। আর্থিক লেনদেনে প্রতারণার ঘটনা ঘটতে পারে। চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পাবেন।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): কর্মস্থলে কারও কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। ফটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। রোমান্স ও বিনোদন শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। আর্থিক লেনদেন শুভ।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সফল হতে পারে। যৌথ কজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): কর্মস্থলে প্রভাবশালী কারও সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। রাজনৈতিক তত্পরতা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। ব্যবসায়ে অংশীদারের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): কর্মস্থলে অন্যের কাজে হস্তক্ষেপ করা উচিত হবে না। বৈদেশিক বাণিজ্যে বকেয়া কমিশনের বিষয়ে নিষ্পত্তি হতে পারে। লেখালেখির জন্য সম্মাননা পেতে পারেন। যৌতুকের কারণে বিয়ের আলোচনা পিছিয়ে যেতে পারে।