আপনার রাশিফল
২৭ মার্চ, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): চাকরিতে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। পাওনা আদায়ের জন্য প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।মিথুন (২২ মে—২১ জুন): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। ব্যবসায়িক জটিলতার অবসান হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।কর্কট (২২ জুন—২২ জুলাই): শিক্ষার্থীদের কেউ কেউ সহপাঠীর কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। আর্থিক লেনদেনে লাভবান হবেন।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): কর্মস্থলে বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। সামাজিক পরিমণ্ডলে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বাহ্যিক চাকচিক্য দেখে কেনাকাটা করতে গিয়ে ঠকতে হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): কর্মস্থলে অধস্তনদের ওপর গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পুরোপুরি ছেড়ে দেওয়া উচিত হবে না। ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। যৌথ কাজে সাফল্য অর্জিত হতে পারে। ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হবেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজে প্রিয়জনকে পাশে পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।