আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ মার্চ, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে, আপনি মেষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৯। গুরুত্বপূর্ণ দিন সোম ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): অন্যের কথা শুনে ঝুঁকিপূর্ণ ব্যবসায়ে বিনিয়োগ করা উচিত হবে না। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। দূরের যাত্রা শুভ। মিথুন (২২ মে—২১ জুন): বেকারদের জন্য আজ সুখবর আছে। কর্মস্থলে আপনার কাজের মূল্যায়ন হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কর্কট (২২ জুন—২২ জুলাই): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকুন। চাকরিতে পুরোনো সমস্যার নিষ্পত্তি হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হবেন। কৃষিজীবীদের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। রোমান্স ও বিনোদন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): কোনো পারিবারিক ঘটনা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকুন। আজ আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। কোনো পারিবরিক সমস্যার সমাধান হতে পারে। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়ে গোপনীয়তা বজায় রাখুন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। রোমান্স ও বিনোদন শুভ। রাজনীতিতে প্রতিপক্ষকে কাবু করার সুযোগ পাবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। অন্যের প্ররোচনায় কর্মস্থলে ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। সহকর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। আর্থিক লেনদেন শুভ। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): বিদেশযাত্রার ক্ষেত্রে প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পাবেন। জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। পাওনা আদায় করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়ে নতুন পণ্য বিপণনের মাধ্যমে লাভবান হবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। যৌতুকের কারণে বিয়ের আলোচনা পিছিয়ে যেতে পারে। আর্থিক লেনদেন শুভ।