আপনার রাশিফল
৩০ মার্চ, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে, আপনি মেষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যবসায়িক লেনদেন শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। বৃষ (২১ এপ্রিল—২১ মে): কর্মস্থলে অন্যের কাজে হস্তক্ষেপ করা উচিত হবে না। ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। পাওনা আদায়ে সাফল্যের দেখা পাবেন। কৃষিজীবীদের জন্য দিনটি শুভ। স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হোন। মিথুন (২২ মে—২১ জুন): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। প্রবাসী কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কর্কট (২২ জুন—২২ জুলাই): বেকারদের কেউ কেউ কাজের সন্ধান পাবেন। ব্যবসায়িক জটিলতার অবসান হতে পারে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। আর্থিক লেনদেন শুভ। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আজ আপনার অর্থভাগ বিশেষ শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): সৃজনশীল পেশায় উপার্জন বৃদ্ধি পেতে পারে। বেকারদের কেউ কেউ আজ চাকরির নিয়োগপত্র হাতে পাবেন। ব্যবসায়ে কোনো গোপন তথ্য প্রতিপক্ষ জেনে যেতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): শিক্ষার্থীদের কারও কারও বৈদেশিক বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক প্রয়োজনে আজ প্রতিপক্ষকে কিছুটা ছাড়া দিতে হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর) পাওনা আদায়ের জন্য দিনটি বিশেষ শুভ। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সাময়িক জটিলতার সৃষ্টি হতে পারে। আর্থিক লেনদেন শুভ। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমের বিয়েতে অভিভাবকদের সম্মতি পাবেন।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হবে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হতে পারেন। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়ে গোপনীয়তা বজায় রাখুন। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সফল হতে পারে। আজ কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে পরিচয় ঘটতে পারে। লেখালেখির জন্য প্রশংসিত হতে পারেন।