আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ এপ্রিল, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। আর্থিক লেনদেন শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও বিদেশের সুযোগ সৃষ্টি হতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হবে। রোমান্স ও বিনোদন শুভ।কর্কট (২২ জুন—২২ জুলাই): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য কোনো মুরুব্বির পরামর্শ ফলপ্রসূ হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): কর্মস্থলে প্রভাবশালী কারও সহায়তা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা থেকে দূরে থাকুন। বেকারদের কেউ কেউ আজ চাকরির নিয়োগপত্র হাতে পাবেন। প্রেমি-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। আর্থিক লেনদেন শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্য অর্জিত হতে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্ভাব বজায় রাখুন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর: ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। চাকরির জন্য প্রভাবশালী কারও সুপারিশ ফলপ্রসূ হতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। রোমান্স ও বিনোদন শুভ।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): বিদেশ যাত্রায় আকস্মিক সুযোগ আসতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বেকারদের জন্য আজ সুখবর আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।দকুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): শিল্পকলাধর্মী কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। বৈষয়কি কাজে সাফল্যের সম্ভাবনা আছে। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। পরিবারের মুরুব্বি কারও রোগ মুক্তি ঘটতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।