আপনার রাশিফল
২ এপ্রিল, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): সৃজনশীল পেশায় উপার্জন বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক লেনদেন শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ক্ষেত্রে শুভ যোগাযোগ ঘটতে পারে। বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়ে নতুন বিনিয়োগ লাভজনক হতে পারে। চাকরিতে কারও কারও ওপর আরোপিত শাস্তি মওকুফের সম্ভাবনা আছে। বৈষয়িক কাজে মতপার্থক্য দেখা দিতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।কর্কট (২২ জুন—২২ জুলাই): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য পুরস্কৃত হতে পারেন। পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরুব্বির পরামর্শ গ্রহণ করে উপকৃত হবেন। আর্থিক লেনদেন শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্য অর্জিত হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কেউ কেউ চাকরির নামে প্রতারণার শিকার হতে পারেন। স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন। রাজনৈতিক তত্পরতা শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কেউ কেউ আজ চাকরির নিয়োগপত্র হাতে পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর: ব্যবসায়ে প্রতিপক্ষের একচেটিয়া প্রাধান্য খর্ব হবে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ। বাহ্যিক চাকচিক্যে আকৃষ্ট হয়ে কেনাকাটা করতে গিয়ে ঠকতে হতে পারে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়ে অংশীদারের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): চাকরিতে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক লেনদেন শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। আর্থিক লেনদেন শুভ।