আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ এপ্রিল, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বুধবার। এবারে চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে প্রভাবশালীদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ কাজে মতপার্থক্য দেখা দিতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।বৃষ (২১ এপ্রিল—২১ মে): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগে লাভবান হবেন। কোনো আইনি সমস্যার নিষ্পত্তি হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।মিথুন (২২ মে—২১ জুন): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছে থেকে সহজ শর্তে ব্যবসায়ের প্রস্তাব পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। সৃৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রোমান্স ও বিনোদন শুভ।কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভবনা আছে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): শিল্পকলা কিংবা সাহিত্য কর্মের জন্য পুরস্কৃত হতে পারেন। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। পেশাজীবীদের কারও কারও মক্কেলের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকুন। চাকরিতে আটকে থাকা পদোন্নতির ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হতে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হবে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ। আর্থিক লেনদেনে সর্তক থাকুন।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): দিনের শুরুতেই সন্তান-সন্ততির ব্যাপারে কোনো সুখবর পেতে পারেন। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়ে বকেয়া পাওনার বিষয়ে নিষ্পত্তি হতে পারে। আর্থিক বিষয়ে অন্যের ওপর পুরোপুরি নির্ভরশীল হওয়া উচিত হবে না। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। রোমান্স ও বিনোদন শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): শিক্ষার্থীদের কেউ কেউ বৈদেশিক বৃত্তি পেতে পারেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর মতবিরোধ দেখা দিতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। আর্থিক লেনদেন শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।