আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ এপ্রিল, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও শুক্রবার। এবারে চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে তথ্য বিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। দূরের যাত্রা শুভ। বৃষ (২১ এপ্রিল—২১ মে): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে একাধিক শুভ যোগাযোগ ঘটতে পারে। কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মিথুন (২২ মে—২১ জুন): আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। শিল্প-সংস্থাপনের ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য কলহের অবসান হবে। যাবতীয় কেনাকাটা শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সফল হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। লেখালেখির জন্য পুরস্কৃত হতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। বেকারদের কেউ কেউ আজ চাকরির নিয়োগপত্র হাতে পাবেন। ব্যবসায়ে অতিরিক্ত ঝুঁকি নেওয়া উচিত হবে না। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): শিল্প-সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের কাজে অগ্রগতি হবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর দেখা পেতে পারেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরির সন্ধান পাবেন। রোমান্স ও বিনোদন শুভ। খেলাধুলার জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): জোরালো কারণ ছাড়াই সহকর্মীর সঙ্গে বিরোধ দেখা দিতে পারে। পাওনা আদায় অন্যের সহযোগিতা পাবেন। আর্থিক বিষয়ে বড় ধরনের ঝুঁকি নেওয়া উচিত হবে না। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে প্রতিপক্ষের অসাধু তৎপরতা ব্যর্থ হবে। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে একাধিক শুভ যোগাযোগ ঘটতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। দূরের যাত্রা শুভ।