আপনার রাশিফল
৭ এপ্রিল, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৭ ও ৯। গুরুত্বপূর্ণ দিন সোম ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): তথ্যবিভ্রাটের কারণে ব্যবসায়ে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায় হবে। রোমান্স ও বিনোদন শুভ। বৃষ (২১ এপ্রিল—২১ মে): কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর অবির্ভাব ঘটতে পারে। আর্থিক লেনদেন শুভ।মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।কর্কট (২২ জুন—২২ জুলাই): শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। খেলাধুলার জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। নতুন প্রেমের সম্পর্কে ফাটল ধরতে পারে। বিদেশ যাত্রার ব্যাপারে নতুন সুযোগ আসতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে গোপনীয়তা বজায় রাখুন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): পারিবারিক দ্বন্দ্বের অবসানে কোনো মুরুব্বির পরামর্শ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তির হতে পারে। শিক্ষার্থীদের কারও কারও শিক্ষা-সফরের সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): কর্মস্থলে অপ্রত্যাশিতভাবে অপরিচিত কারও সহযোগিতা পেতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জন্য স্বীকৃতি পেতে পারেন। পরিবারের মুরুব্বি কারও রোগমুক্তি ঘটতে পারে। বেকারদের কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): শিল্পকলা কিংবা সাহিত্যেকর্মের জন্য স্বীকৃতি পেতে পারেন। মানসিক অস্থিরতা দূর হবে। বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়ে ভালো চাকরি পাবেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে তথ্য বিভ্রাট ঘটতে পারে। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হতে পারেন। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।