আপনার রাশিফল
৯ এপ্রিল, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): অন্যের ব্যবসায়ে বিনিয়োগের প্রস্তাব পেতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। যৌথ বিনিয়োগে লাভবান হবেন। কোনো পারিবারিক সমস্যার নিষ্পত্তি হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দাম্পত্য কলহের অবসান হবে।মিথুন (২২ মে—২১ জুন): কর্মস্থলে সার্বিক কর্মকাণ্ডে পদস্থদের কাছ থেকে অনুপ্রেরণা পাবেন। ব্যবসায়ে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।কর্কট (২২ জুন—২২ জুলাই): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। কোনো পুরোনো ঘটনা আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। শিক্ষার্থীদের কারও কারও ভর্তিসংক্রান্ত সমস্যার নিষ্পত্তি হতে পারে। আর্থিক লেনদেন শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য বিদেশ থেকে সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। বেকারদের জন্য দিনটি শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): দিনের শুরুতেই প্রবাসী আত্মীয়ের ব্যাপারে কোনো সুখবর পেতে পারেন। যৌথ ব্যবসায়ে মতপার্থক্য দেখা দিতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক কিছু ঘটতে পারে। আর্থিক লেনদেনে লাভবান হবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বিদেশ যাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়ে প্রতিপক্ষের একচেটিয়া প্রাধান্য খর্ব হবে। বিপরীত লিঙ্গের কেউ আপনার নামে কুৎসা রটাতে পারে। দূরের যাত্রায় অচেনা সহযাত্রীর ব্যাপারে সতর্ক থাকুন। রাজনৈতিক তৎপরতা শুভ।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। সহকর্মীর সঙ্গে রোম্যান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। বেকারদের কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। আর্থিক লেনদেন শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌতুকের কারণে বিয়ের আলোচনা পিছিয়ে যেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।