আপনার রাশিফল
১০ এপ্রিল, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): বেকারদের কেউ কেউ প্রভাবশালীদের সুপারিশে চাকরি পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রবাসী কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়িক লেনদেনে লাভবান হবেন। পরিবারের মুরব্বি কারও রোগমুক্তি ঘটতে পারে। বেকারদের জন্য দিনটি শুভ। আর্থিক বিষয়ে অন্যের ওপর পুরোপুরি নির্ভরশীল হওয়া উচিত হবে না। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন—২২ জুলাই): কারও প্ররোচনায় কর্মস্থলে ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হতে পারেন। ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): বেকারদের কারও জন্য আজ সুখবর আছে। চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়িক লেনদেনে প্রতারণার ঘটনা ঘটতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। বেকারদের কেউ কেউ বিদেশ যাত্রার নামে হয়রানির শিকার হতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সফল হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ সার্বিকভাবে ব্যয় বৃদ্ধি পেতে পারে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরির খোঁজ পেতে পারেন। ব্যবসায়ে গোপনীয়তা বজায় রাখুন। প্রেমের ব্যাপারে অন্যের সহযোগিতা পাবেন। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): বিদেশ যাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): নতুন চাকরিতে যোগদান করে কেউ কেউ আশাহত হতে পারেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): বৈদেশিক বাণিজ্যে বকেয়া লেনদেনের বিষয়ে নিষ্পত্তি হতে পারে। শিক্ষার্থীদের কেউ কেউ শিক্ষা সফরের সুযোগ পাবেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।