আপনার রাশিফল
১২ এপ্রিল, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। ব্যবসায়িক লেনদেন শুভ। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। যাবতীয় কেনাকাটা শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): কৃষিজীবীদের জন্য দিনটি বিশেষ শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। কোনো প্রেমের প্রস্তাবে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন।মিথুন (২২ মে—২১ জুন): শিক্ষার্থীদের কেউ কেউ শিক্ষা-সফরের সুযোগ পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।কর্কট (২২ জুন—২২ জুলাই): শিক্ষার্থীদের কারও কারও বৈদেশিক বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। প্রতিবেশীর সঙ্গে মতবিরোধের অবসান হবে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন। রোমান্স ও বিনোদন শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কর্মস্থলে পদস্থদের মন রক্ষা করা কঠিন হতে পারে। চাকরির জন্য প্রভাবশালী কারও সুপারিশ ফলপ্রসূ হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। কর্মস্থলে উত্তেজনা পরিহার করুন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। ব্যবসায়ে মন্দাভাব দূর হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): যেকোনো নতুন ব্যবসায়ে বিনিয়োগের জন্য দিনটি শুভ। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। আর্থিক লেনদেনে লাভবান হবেন।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। ব্যবসায়িক লেনদেনে লাভবান হতে পারেন। প্রেমের ব্যাপারে অন্যের সহযোগিতা পাবেন। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): শিক্ষার্থীদের কেউ কেউ শিক্ষা সফরের সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। সংগীতশিল্পীদের কেউ কেউ আজ সম্মাননা পেতে পারেন।