আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ এপ্রিল, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। যৌথ ব্যবসায়ে লাভের মুখ দেখতে পাবেন। পাওনা আদায় করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন।মিথুন (২২ মে—২১ জুন): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। আর্থিক লেনদেন শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।কর্কট (২২ জুন—২২ জুলাই): শিল্পকলা কিংবা সমাজকল্যাণ-মূলক কাজের জন্য প্রশংসিত হবেন। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হতে পারেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): সৃজনশীল কর্মকাণ্ডের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সাফল্যের মুখ দেখবে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হোন। আর্থিক লেনদেন শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কেউ কেউ আজ চাকরির নিয়োগপত্র হাতে পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়ে গোপনীয়তা বজায় রাখুন। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমের ব্যাপারে অতি উৎসাহী হওয়া উচিত হবে না। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পাবেন। পাওনা আদায়ে তৎপর হোন। ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পেতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আর্থিক লেনদেন শুভ।