আপনার রাশিফল
১৪ এপ্রিল, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৯ গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। পাওনা আদায়ের জন্য দিনের প্রথমার্ধে বিশেষ শুভ। বেকারদের কেউ কেউ আজ চাকরির নিয়োগপত্র হাতে পাবেন। রোমান্স ও বিনোদন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। বৃষ (২১ এপ্রিল—২১ মে): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।মিথুন (২২ মে—২১ জুন): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। যৌতুকের কারণে বিয়ের আলোচনা পিছিয়ে যেতে পারে।কর্কট (২২ জুন—২২ জুলাই): বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমের ব্যাপারে অতি উৎসাহী হওয়া উচিত হবে না। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে, রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। প্রেমের ব্যাপারে ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতারণার ঘটনা ঘটতে পারে। আর্থিক লেনদেন শুভ। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। রাজনৈতিক তৎপরতা থেকে দূরে থাকুন। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিক্ষার্থীদের কেউ কেউ সহপাঠীর কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। বেকারদের কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। প্রেমের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। আর্থিক লেনদেনে লাভবান হবেন। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে নতুন পণ্য বিনিয়োগের মাধ্যমে লাভবান হবেন। প্রিয়জন আপনাকে ভুল বুঝতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। খেলাধুলার জন্য সম্মাননা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। নতুন কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।