আপনার রাশিফল
১৮ এপ্রিল, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক লেনদেন শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। বৈদেশিক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ।মিথুন (২২ মে—২১ জুন): বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। দূরের যাত্রায় অচেনা সহযাত্রীর ব্যাপারে সতর্ক থাকুন। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বন্ধুত্বের সম্পর্ক কোনো কোনো ক্ষেত্রে প্রেমে রূপ নিতে পারে। আর্থিক লেনদেন শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্যের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বৈদেশিক বাণিজ্যে বকেয়া কমিশনের বিষয়ে নিষ্পত্তি হতে পারে। আজ সার্বিকভাবে আপনার আয় বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন চাকরির সন্ধান পাবেন।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সাফল্যের মুখ দেখবে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ কাজে মতপার্থক্য দেখা দিতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। রোমান্স ও বিনোদন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।