আপনার রাশিফল
১৯ এপ্রিল, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়ে মন্দাভাব দূর হবে। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়ে গোপনীয়তা বজায় রাখুন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। গুরুত্বপূর্ণ কাজে প্রতিপক্ষ বাধার সৃষ্টি করতে পারে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।মিথুন (২২ মে—২১ জুন): চাকরিতে বৈদেশিক প্রশিক্ষণের সুযোগ পেতে পারেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের কারও কারও কর্মসংস্থান হতে পারে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।কর্কট (২২ জুন—২২ জুলাই): শিক্ষার্থীদের কারও কারও ভর্তিসংক্রান্ত সমস্যার সমাধান হবে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): বেকারদের কারও কারও জন্য চাকরির সুযোগ সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের অন্যায় আবদারও কিছু সময়ের জন্য মেনে নিতে হতে পারে। দূরের যাত্রা শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): কর্মস্থলে প্রভাবশালীদের আনুকূল্য পাওয়া সহজ হবে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। কর্মস্থলে আজ আপনার কর্মকাণ্ডের যথাযথ মূল্যায়ন হতে পারে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): শিক্ষার্থীদের কারও কারও ভর্তিসংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায়িক ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য দিনটি শুভ। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হতে পারে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): বৈদেশিক যোগাযোগ শুভ। কর্মস্থলে সহকর্মীদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। ব্যবসায়ে মন্দাভাব দূর হবে। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। জনসংযোগ ও প্রচারের কাছে সাফল্যের সম্ভাবনা আছে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। প্রেমের ব্যাপারে অতি উৎসাহী হওয়া উচিত হবে না। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।