আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ এপ্রিল, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শুক্রবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। অসত্ সঙ্গীর কারণে অর্থনাশের সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। চাকরিতে কেউ কেউ প্রশিক্ষণের সুযোগ পেতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।কর্কট (২২ জুন—২২ জুলাই): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য পুরস্কৃত হতে পারেন। বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। শিক্ষার্থীদের কারও কারও ভর্তি নিয়ে দুশ্চিন্তার অবসান হবে। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। প্রেমের ব্যাপারে অতি উৎসাহী হওয়া উচিত হবে না। যাবতীয় কেনাকাটা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনান আছে। ব্যবসায়ে নতুন পণ্য বিপণনের মাধ্যমে লাভবান হতে পারেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): বেকারদের কেউ কেউ আজ চাকরির নিয়োগপত্র হাতে পাবেন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। ব্যবসায়িক লেনদেনে প্রতারণার ঘটনা ঘটতে পারে। রাজনীতিতে দলের নেতা-কর্মীর কাছে আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে। রোমান্স ও বিনোদন শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রেমের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৈদেশিক বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগে লাভবান হবেন। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে।