আপনার রাশিফল
২৩ এপ্রিল, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শুক্রবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। যৌতুকের কারণে বিয়ের আলোচনা পিছিয়ে যেতে পারে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্য অর্জিত হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। কোনো ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।মিথুন (২২ মে—২১ জুন): শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য স্বীকৃতি পেতে পারেন। দূর থেকে পাওয়া কোনো তথ্য আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সহায়কা হবে। প্রেমের ক্ষেত্রে প্রতারণার ঘটনা ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কোনো সদস্যের আচরণে যৌথ পরিবারে ভাঙনের সুর বেজে উঠতে পারে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। কারও প্রেমের প্রস্তাবে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সফল হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটতে পারে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র ভালোভাবে পরীক্ষা করে নিন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্যের দেখা পাবেন। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হতে পারেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। রোমান্স ও বিনোদন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়িক লেনদেন শুভ। পেশাজীবীদের কারও কারও প্রসার বৃদ্ধি পেতে পারে। প্রবাসী আত্মীয়ের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হবে। যাবতীয় কেনাকাটা শুভ।