আপনার রাশিফল
২৪ এপ্রিল, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্রবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): জমি অথবা অ্যাপার্টমেন্ট কেনার আগে দলিল ও আনুষঙ্গিক কাগজপত্র ভালোভাবে পরীক্ষা করে নিন। আজ একাধিক উপায়ে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য স্বীকৃতি পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।কর্কট (২২ জুন—২২ জুলাই): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। কৃষিজীবীদের জন্য দিনটি বিশেষ শুভ। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। দাম্পত্য কলহের অবসান হবে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): পরিবারের কোনো সদস্য আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হবেন। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়ে গোপনীয়তা বজায় রাখুন। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। শিক্ষার্থীদের কেউ কেউ সহপাঠীর কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): কর্মস্থলে সহকর্মীদের কাছ থেকে বিশেষ সহযোগিতা পাবেন। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। প্রেমের ব্যাপারে কোনো ভুল তথ্য সার্বিক পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হবেন। আজ অনেকটা আকস্মিকভাবে কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। কোনো গুরুত্বপূর্ণ কাজে প্রিয়জনের সহযোগিতা পাবেন।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): দিনের শুরুতেই প্রবাসী আত্মীয়ের বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে।