আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ এপ্রিল, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও শনিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। পরিবারের ঘনিষ্ঠ কারও সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। রোমান্স ও বিনোদন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক লেনদেনে লাভবান হবেন। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। বেকারদের কারও জন্য আজ সুখবর আছে। দূরের যাত্রা শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।মিথুন (২২ মে—২১ জুন): কর্মস্থলে প্রতিপক্ষের অপতত্রতা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। রাজনীতিতে দলের নেতা-কর্মীর কাছে আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে।কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। চাকরিতে পদস্থদের মন রক্ষা করা কঠিন হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): বিদেশ যাত্রায় আকস্মিক সুযোগ আসতে পারে। ব্যবসায়িক লেনদেন শুভ। কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। জনসংযোগ ও প্রচারের কাজে সফল হবেন। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়ে অংশীদারের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আজ কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে পরিচয় ঘটতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক লেনদেনে কোনো ঝুঁকি নেওয়া উচিত হবে না। পাওনা আদায়ের জন্য প্রভাবশালী কারও সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। দূরের যাত্রা শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): কর্মস্থলে সার্বিক কর্মকাণ্ডে আপনার নিয়ন্ত্রণ বজায় থাকবে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমের ব্যাপারে ঘনিষ্ঠ কেউ বাধার সৃষ্টি করতে পারে। আর্থিক লেনদেন শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগে লাভবান হবেন। অসৎ সঙ্গীর কারণে অর্থনাশের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।