আপনার রাশিফল
২৮ এপ্রিল, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পাবেন। দূরের যাত্রা শুভ। রাজনৈতিক তত্পরতা থেকে দূরে থাকুন। বৃষ (২১ এপ্রিল—২১ মে): বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হবে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আর্থিক লেনদেনে লাভবান হবেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।মিথুন (২২ মে—২১ জুন): চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। রাজনৈতিক তত্পরতা শুভ।কর্কট (২২ জুন—২২ জুলাই): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। পাওনা আদায়ে তত্পর হোন। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। কৃষিজীবীদের দিনটি বিশেষ শুভ। কারও পেমের প্রস্তাবে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। অসত্ সঙ্গীর কারণে অর্থনাশের সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): কর্মস্থলে আপনার পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্য অর্জিত হবে। প্রতিবেশীর সঙ্গে মতবিরোধের অবসান হবে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। যৌতুকের কারণে বিয়ের আলোচনা পিছিয়ে যেতে পারে। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের কারও আচরণে আপনি হতাশ হতে পারেন। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তত্পর হোন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়িক যোগাযোগ শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রায় অচেনা সহযাত্রীর ব্যাপারে সতর্ক থাকুন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হবেন। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমের ক্ষেত্রে প্রতারণার ঘটনা ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ। ব্যবসায়ে প্রতিপক্ষের একচেটিয়া প্রাধান্য খর্ব হবে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।