আপনার রাশিফল
৩০ এপ্রিল, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শুক্রবার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে উত্তেজনা পরিহার করুন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তত্পর হোন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রেমের ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে পারি। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে—২১ জুন): শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আর্থিক লেনদেন শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।কর্কট (২২ জুন—২২ জুলাই): সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায়ে আজ কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্য অর্জিত হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কর্মস্থলে ঘনিষ্ঠ সহকর্মীর সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক লেনদেনে লাভবান হবেন। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হবে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): চাকরিতে কেউ কেউ প্রশিক্ষণের সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পাবেন। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।