আপনার রাশিফল
১ মে, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক যোগাযোগ শুভ। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমিক-প্রেমিকার মন রক্ষা করা কঠিন হতে পারে। আর্থিক লেনদেন শুভ। রাজনৈতিক তত্পরতা থেকে দূরে থাকুন।বৃষ (২১ এপ্রিল—২১ মে): প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও কর্মস্থলে বড় ধরনের সাফল্য অর্জিত হতে পারে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আর্থিক লেনদেনে লাভবান হবেন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।মিথুন (২২ মে—২১ জুন): বিদেশ যাত্রার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। রাজনীতি থেকে দূরে থাকুন।কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। প্রেমের ব্যাপারে অন্যের সহযোগিতা পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): শিক্ষার্থীদের কারও কারও ভর্তিসংক্রান্ত জটিলতার অবসান হবে। ব্যবসায়ে প্রতিপক্ষের একচেটিয়া প্রাধান্য খর্ব হবে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। কর্মস্থলে অধস্তনদের ভুলের কারণে গুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন ঘটতে পারে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি বিশেষ শুভ। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে। আর্থিক লেনদেন শুভ। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): চাকরির জন্য প্রভাবশালী কারও সুপারিশ ফলপ্রসূ হতে পারে। ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—২৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হবেন। আজ কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে পরিচয় ঘটতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): শিল্প সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। আর্থিক বিষয়ে অন্যের আশ্বাসে নির্ভর করা উচিত হবে না। পেশাজীবীদের কারও কারও প্রসার বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।