আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ মে, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৭। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। সার্বিকভাবে আজ আপনার আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। বৃষ (২১ এপ্রিল—২১ মে): প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। আর্থিক লেনদেন শুভ। মিথুন (২২ মে—২১ জুন): ঝুঁকিপূর্ণ কাজে সাফল্য অর্জনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। কর্কট (২২ জুন—২২ জুলাই): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। কারও প্রেমের প্রস্তাবে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্য অর্জনের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): কর্মস্থলে আর্থিক বিষয়ে প্রতারণা ঘটনা ঘটতে পারে। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের সঙ্গে নতুন করে সুসম্পর্ক গড়ে উঠতে পারে। আর্থিক লেনদেন শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। নতুন প্রেমের সম্পর্কে সামায়িক জটিলতা দেখা দিতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): কর্মস্থলে আজ ব্যয় বৃদ্ধি পেলেও ভবিষ্যতের জন্য তা সুফল বয়ে আনতে পারে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। দূরের যাত্রা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র ভালোভাবে পরীক্ষা করে নিন। আর্থিক লেনদেনে লাভবান হবেন। রোমান্স ও বিনোদন শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।