আপনার রাশিফল
৯ মে, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও শুক্রবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়ে গোপনীয়তা বজায় রাখুন। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বৃষ (২১ এপ্রিল—২১ মে): শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। দূর থেকে পাওয়া কোনো তথ্য আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সহায়ক হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। মিথুন (২২ মে—২১ জুন): শিল্প সংস্থাপনের জন্য ব্যাংকঋণ প্রাপ্তির বিষয়ে অগ্রগতি হবে। পাওনা আদায় আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। বেকারদের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়ে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। দূরের যাত্রা সামায়িকভাবে স্থগিত হতে পারে। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। আর্থিক লেনদেন শুভ। রাজনৈতিক তৎপরতা থেকে দূরে থাকুন। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক যোগাযোগ শুভ। প্রেমের ব্যাপারে অতি উৎসাহী হওয়া উচিত হবে না। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। দূরের যাত্রা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিক যোগাযোগ ঘটতে পারে। আর্থিক লেনদেনে লাভবান হবেন। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। কর্মস্থলে অন্যের কারণে আপনার সুনাম ক্ষুণ্ন হতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।