আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ মে, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও শনিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ের জন্য প্রভাবশালী কারও সহযোগিতা পাবেন। সহকর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্ক গড়ে উঠতে পারে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন।বৃষ (২১ এপ্রিল—২১ মে): শিক্ষা কিংবা গবেষণার জন্য পুরস্কৃত হতে পারেন। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে অন্যের সহযোগিতা পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মিথুন (২২ মে—২১ জুন): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। শিল্প-সংস্থানের কাজে অগ্রগতি হবে। বিদেশ যাত্রায় অন্যের সহযোগিতা পাবেন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাক সাড়া পাবেন। আর্থিক লেনদেন শুভ। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে অন্যের সহযোগিতা পাবেন। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): মানসিক অস্থিরতা দূর হবে। পরিবারের কারও বিশেষ কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। আর্থিক লেনদেন শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সফল হতে পারেন। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হবেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): শিক্ষার্থীদের কারও কারও জন্য দিনটি শুভ। ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকুন। পাওনা আদায় হবে। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। আর্থিক বিষয়ে অন্যের আশ্বাসে নির্ভর করা উচিত হবে না। দূরের যাত্রা শুভ। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে।