আপনার রাশিফল
১৮ মে, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও শুক্রবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কাজের প্রয়োজনে আজ আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে। ব্যবসায়িক লেনদেনে লাভবান হবেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মিথুন (২২ মে—২১ জুন): শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য স্বীকৃতি পেতে পারেন। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। বেকারদের জন্য দিনটি শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): শিক্ষার্থীদের কেউ কেউ সহপাঠীর কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে আজ গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। জমিজমা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। কর্মস্থলে সহকর্মীর সঙ্গে মতবিরোধের নিষ্পত্তি হতে পারে। আর্থিক লেনদেন শুভ। বিয়ের অলোচনায় অগ্রগতি হবে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): শিল্প-সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের কাজে অগ্রগতি হবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠ কেউ বাধার সৃষ্টি করতে পারে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হবে। ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। দূরের যাত্রা শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্য অর্জিত হতে পারে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। ব্যবসায়ে গোপনীয়তা বজায় রাখুন। পরিবারের কোনো সদস্য আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। আর্থিক লেনদেন শুভ।