আপনার রাশিফল
১৯ মে, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। এবারে চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে।কর্কট (২২ জুন—২২ জুলাই): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ের জন্য প্রভাবশালী কারও সহযোগিতা পাবেন। পারিবারিক সমস্যার সমাধান হবে। দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়তে পারে। ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। পাওনা আদায়ের জন্য দিনের শুরুতেই উদ্যোগ নিন। সহকর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): চাকরিতে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ অকারণে ব্যয় বৃদ্ধি পেতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। আর্থিক লেনদেন শুভ।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে অধস্তনদের দিয়ে কাজ করিয়ে নেওয়া কঠিন হতে পারে। ব্যবসায়িক লেনদেন শুভ। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্যের সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হবে।