আপনার রাশিফল
২০ মে, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও সোমবার। এবারে চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে একাধিক কাজে সাফল্য অর্জনের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। দূরের যাত্রা শুভ। রাজনীতিতে দলের নেতা-কর্মীর কাছে আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে। যাবতীয় কেনাকাটা শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক পরিমণ্ডলে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে।মিথুন (২২ মে—২১ জুন): আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। শিল্পকলায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে।কর্কট (২২ জুন—২২ জুলাই): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): প্রবাসী কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। সৃজনশীল পেশায় প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে অন্যের প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। অসৎ সঙ্গীর কারণে অর্থনাশের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ব্যাপারে অন্যের সহযোগিতা পাবেন। সন্তান-সন্ততির স্বাস্থ্যের ব্যাপারে লক্ষ রাখুন।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। প্রবাসী আত্মীয়ের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): চাকরিতে কেউ কেউ প্রশিক্ষণের সুযোগ পাবেন। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠজন বাধার সৃষ্টি করতে পারে। ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হবেন। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): শিক্ষার্থীদের কেউ কেউ অনাকাঙ্ক্ষিতভাবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে পারেন। প্রেমের বিয়েতে অভিভাকের সম্মতি পাবেন। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়ে গোপনীয়তা বজায় রাখুন। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে।