আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ মে, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শনিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে আপনাকে হেয় করার অপচেষ্টা ব্যর্থ হবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। বন্ধুবান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। বেকারদের জন্য দিনটি বিশেষ শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হবে। দূর থেকে পাওয়া কোনো তথ্য আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সহায়ক হতে পারে। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।মিথুন (২২ মে—২১ জুন): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বিপরীত লিঙ্গের কেউ আপনার নামে কুত্সা রটনা করতে পারেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। ব্যবসায়িক লেনদেনে লাভবান হবেন।কর্কট (২২ জুন—২২ জুলাই): শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। সৃজনশীল পেশায় উপার্জন বৃদ্ধি পেতে পারে। পরিবারের কোনো সদস্য আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। বেকারদের কেউ কেউ চাকরির নামে হয়রানির শিকার হতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়ে প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পেতে পারে। পরিবারের কোনো সদস্য আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। রোমান্স ও বিনোদন শুভ।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। প্রবাসী আত্মীয়ের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারেন। প্রেমের ক্ষেত্রে সাময়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন।