আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ মে, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের অন্যায় আবদারও আপাতত মেনে নিতে পারেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সাফল্যের মুখ দেখবে। পাওনা আদায়ে তৎপর হোন। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে—২১ জুন): বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। বৈষয়িক কর্মকাণ্ডে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।কর্কট (২২ জুন—২২ জুলাই): বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পাবেন। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): সৃজনশীল কর্মকাণ্ডের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক ঘটনা ঘটতে পারে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেশি বেতনের আশায় নতুন চাকরিতে যোগদান করে কেউ কেউ আশাহত হতে পারেন। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হবে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে অন্যকে সহায়তা করতে গিয়ে নিজের গুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): পাওনা আদায়ের জন্য দিনের প্রথমার্ধ বিশেষ শুভ। ফটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হবেন। পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হোন।