আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ মে, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হবেন। আজ সার্বিকভাবে আপনার আয় বৃদ্ধি পাবে। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। বৃষ (২১ এপ্রিল—২১ মে): চাকরিতে কেউ কেউ প্রশিক্ষণের সুযোগ পাবেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। দূরের যাত্রা শুভ। মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক বাধা আসতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। দূরের যাত্রা শুভ। কর্কট (২২ জুন—২২ জুলাই): শিক্ষার্থীদের কারও কারও শিক্ষা সফরের সম্ভাবনা আছে। গুরুত্বপূর্ণ কাজে প্রিয়জনের সহযোগিতা পাবেন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। আর্থিক লেনদেনে লাভবান হবেন। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক তত্পরতা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়ে গোপনীয়তা বজায় রাখুন। পরিবারের কোনো সদস্য আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে সহজ শর্তে ব্যবসায়ের প্রস্তাব পেতে পারেন। কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): শিক্ষার্থীদের কারও কারও ভর্তিসংক্রান্ত জটিলতার অবসান হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। দূরের যাত্রা শুভ। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। ফটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হবেন। দূরের যাত্রা শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): চাকরিতে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পাবেন। আজ কারও কাছ থেকে অপ্রত্যাশিতভাবে প্রেমের প্রস্তাব পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ।